ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হোসেন (৪০) হত্যা মামলার আসামী রাহাত আলী (২৫)কে গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার ভোররাতে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহাত পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে সদর থানায় মামলা করলে আসামী গ্রেফতারে অভিযান শুরু করে। সোমবার ভোররাতে উদয়পুর থেকে মামলার আসামী রাহাতকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে ।
পড়ুন- “খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সম্পদ”,মাসুদুজ্জামান
দেখুন- যুক্তরাষ্ট্রে আশ্রয়সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশ দীর্ঘ সময় চলবে: ট্রাম্প |


