ঝিনাইদহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন পালিত হয়েছে। “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” স্লোগানকে সামনে রেখে দিবসের কর্মসূচি পালিত হয়। এ ছাড়া দিবস উপলক্ষে অসহায় ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলার প্রতিবন্ধীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস বলেন, বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তারা আমাদের সন্তান, তারা সমাজের বোঝা নয়। আমরা তাদেরকে সাথে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
পরে দিবস উপলক্ষে অসহায় ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
পড়ুন: মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দেখুন: মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইম/


