১৫/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে গাজীর বাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালাপাড়া এলাকার গাজীর বাজার সংলগ্ন একটি মেহেগুনি বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক প্রতাপ কুমার (২৫), তিনি কালাপাড়ার বাসিন্দা প্রেম কুমারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান শনিবার সকালে এলাকাবাসী মেহেগুনি বাগানের ভেতরে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রতাপ কুমারের লাশ দেখতে পান। খনরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

কোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির হোসেন জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন- হাদিকে গুলির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

দেখুন- ওসমান হাদির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন