বিজ্ঞাপন

ঝিনাইদহে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে উৎযাপনের জন্য ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ঝিনাইদহে পৌরসভার সহযোগিতায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ৮ টায় আলেয়া মাদ্রাসা মাঠ, সাড়ে ৮ টায় সরকারি মডেল মসজিস সহ স্থানীয় ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলাবাসী যেনো সুন্দর ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করতে পারে তার সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এ সময়ে স্থানীয় সরকার উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান সহ জেলা শহরের মসজিদের ইমামগন ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: কালীগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

দেখুন: ট্রিপল মা*র্ডা*র, এলাকায় আতঙ্ক | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন