২৭/০২/২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও র‍্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় শহরের স্বাধীনতা চত্বরে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার আশিকুর রহমান প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে ঝিনাইদহ জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক পৃথক র‍্যালি বের করে।

এছাড়া কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

পড়ুন- রাজবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

দেখুন- রাজারবাগ পুলিশ লাইনে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন