১৯/০২/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
24 C
Dhaka
১৯/০২/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়ন মহিলা দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হলিধানী বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এমএ মজিদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি প্রমুখ। এ ছাড়া দোয়া মাহফিলে ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, দেশের গণতন্ত্রকামী জনগণের জন্য আপোষহীন ভাবে নেতৃত্ব দিয়ে গেছেন। আজ তিনি চরম অসুস্থ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আবারও নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহান আল্লাহ্‌র নিকট খাস রহমত প্রত্যাশা করেন নেতাকর্মীরা।

পড়ুন- ‘খেলাধুলা শরীর স্বাস্থ্য গঠনে সহায়ক ভূমিকা পালন করে’

দেখুন- ফ্রিজের মাংস বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন