বিজ্ঞাপন

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে তিন দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী বুধবার পর্যন্ত।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণকেন্দ্রে নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট (আইসিটি) নির্মল কান্তি তালুকদার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহকারী ম্যাজিস্ট্রেট রিমা ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, নদী আমাদের প্রকৃতির প্রাণ। নদী বেঁচে থাকলে প্রকৃতি ও পরিবেশ ভালো থাকবে। আমরা প্রাথমিক ভাবে নবগঙ্গা নদী দূষণমুক্ত করণে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে জেলার অন্যান্য নদীতেও এই অভিযান চালানো হবে। এ ছাড়া নদীর দুই পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যেও আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

পড়ুন- কুষ্টিয়ায় বি‌দেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন