ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই ছাত্র নেতাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আজ সকাল সাড়ে ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন।
ঝিনাইদহ কোর্ট পরিদর্শক মোক্তার হোসেন বলেন, গত ৭ তারিখ দিবাগত রাতে টার্মিনালে বাস পোড়ানো মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও দি রেড জুলাই এর জেলা কমিটির আহবায়ক আবু হাসনাত তানাইম কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালত। বিচারক তাদেরকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
অপর দিকে সৃজনী ফিলিং স্টেশনে ভাংচুরের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচীব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহবায়ক তাশদীদ হাসান, যুগ্ম-আহবায়ক এজাজ হোসেন অন্তর, নেতা রাসেল হুসাইন কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আবেদন না মঞ্জুর করে তাদের কে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পড়ুন:মেহেরপুরে ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ
দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |
ইমি/


