বিজ্ঞাপন

ঝিনাইদহে পূর্ব বিরোধের জেরে একজনকে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে পূর্ব বিরোধের জেরে আবু তালেব (৩০) নামের এক যুবককে পেটে রড ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সে ওই এলাকার মৃত আয়ুব আলীর ছেলে।

বিজ্ঞাপন

সেসময় তাদের ঠেকাতে গিয়ে তালেবের শশুর ছবেদ আলী আহত হয়।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর রাত সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত রুবেল।

জানা যায়, কাশীপুর বেদে পল্লীর আবু তালেব ও রুবেল এর মধ্যে পূর্ব কোন ঘটনা নিয়ে বিরোধ ছিল। এরই জেরে আজ ভোররাত সাড়ে ৩ টার দিকে আবু তালেবকে তার শশুর বাড়ি থেকে ডেকে ঘরের বাইরে নিয়ে আসে রুবেল। সেসময় তাকে বানর বাধা রড দিয়ে পেটে একাধিক আঘাত করে এবং পেটে রড ঢুকিয়ে দেয়। তখন জামাইকে বাচাতে আসলে ছবেদ আলীকেও পিটিয়ে আহত করা হয়। সেসময় অন্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রুবেল হোসেন নামে একজন আসামিকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনএ/

দেখুন: ঝিনাইদহে ট্রিপল মা*র্ডা*র, এলাকায় আতঙ্ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন