বিজ্ঞাপন

ঝিনাইদহে ক্রীড়া দিবস পালিত

ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে আজ রবিবার (৬ এপ্রিল) বিকেল ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

সে সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমান সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, দেশের ক্রীড়া ক্ষেত্র আগের তুলনায় অনেক বেশি এগিয়েছে বর্তমানে। আগামীর প্রজন্মকে ক্রীড়া মূখি করতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে।বক্তারা আরও বলেন ঝিনাইদহের ক্রীড়া কে এগিয়ে নিতে জেলা প্রশাসন সার্বক্ষণিক পাশে থাকবে।

এরপর আলোচনা সভা শেষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখান অংশ গ্রহণ করে জেলা প্রশাসন একাদশ ও ঝিনাইদহ পৌরসভা একাদশ।

এনএ/

দেখুন: ঝিনাইদহে ২ টাকায় মিলছে এক প্যাকেট বিরিয়ানি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন