22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট

জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর গ্রামে এনামুল হক নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলকারীরা ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিটিয়ে বাড়ি থেকে নগদ টাকা ও গহনা লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সকালে মহারাজপুর গ্রামের মুস্তাক, তক্কেল, মোফাজ্জেল তোজাম্মেলসহ আরও কয়েকজন এনামুলের বাড়িতে এসে হামলা চালায়। এনামুল ও তার পরিবারের সদস্য বেধড়ক মারপিট করে ঘরে থাকা জমি বিক্রির ৭ লাখ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ঝিনাইদহ সদর থানা ভারপ্রপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল মামুম ঘটনার সত্যতা শিকার করে বলেন এমন একটি আভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন: ঝিনাইদহে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন