26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ৬

ঝিনাইদহের মহেশপুরে ঢাকা থেকে মেহেরপুরগামী পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার ওপর পড়ে থাকা ইটভাটার মাটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসে থাকা অন্তত ৬ জন যাত্রী আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের সবাইকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পড়ুন:ঝিনাইদহে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক

দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন