১৬/০২/২০২৬, ৬:২৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৬/০২/২০২৬, ৬:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে ট্রাক পিষে মারলো নারীকে

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় শাহিনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা গ্রামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শাহিনা খাতুন ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শাহিনা খাতুন শহর থেকে বাবার বাড়ি শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে যাচ্ছিলেন। পথে গাবলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫৪ কেজির‘মণে’ জিম্মি আমচাষিরা

দেখুন: ‘রাজপথে নেমেছি, সরকারের অধীনে আর ভোট নয়’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন