২৫/০২/২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে ট্রিপল মার্ডার ঘটনায় আটক ১

ঝিনাইদহে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় তোফাজ্জেল হোসেন নামে আরো ১ জনকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শিংনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ নিশ্চিত করে জানান, ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় আরো একজনকে আটক করেছে র‍্যাব-৬ ।

গ্রেপ্তারকৃত তোফাজ্জেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের জবান আলী মন্ডলের ছেলে। এ নিয়ে তিন জনকে আটক করলো র‍্যাব।

তিনি আর বলেন,আটককৃত তোফাজ্জেল হোসেনকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে সে ঘটনায় হরিনাকুন্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ (৩৯) এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনারুল ইসলাম (৩৬)কে আটক করা হয় ।

পড়ুন : অপারেশন ডেভিল হান্ট: ঝিনাইদহে তথ্য দিতে পুলিশের গড়িমসি!

দেখুন : ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন