বিজ্ঞাপন

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

ঝিনাইদহে ট্রলির ধাক্কায় আদনান (১০) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে পৌর এলাকার উদয়পুর নামক এলাকায় কলাহাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, কোটচাদপুর উপজেলার কুশনা আমেরিকান সড়কে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় কাজল (১৭) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত হন । এসসময় তার চাচাতো ভাই আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ।

বিজ্ঞাপন

নিহত আদনান- সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. শিমুল হোসেনের ছেলে। সে ছিল স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। অন্যদিকে কাজলের বাড়ী কোটচাদপুর উপজলার বলুহর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে । সে কোটচাদপুর কলেজের ১ম বর্ষে ছাত্র ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত দুইদিন আগে নিহত আদনান ঈদের ছুটিতে নানী বাড়ি উদয়পুুরে বেড়াতে আসেন এবং আজ সকালে সে জাম খাওয়ার জন্য ঘটনাস্থলে পৌছানোর পরই পিছন দিক থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।

ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আদনান দুইদিন আগেই নানিবাড়ি বেড়াতে আসে এবং আজ সকালে সে কানে ইয়ারফোন নিয়ে কিছু একটা শুনতে শুনতে জাম খাওয়ার জন্য যায় এসময় পিছন দিক থেকে আসা ট্রলি হর্ন বাজালে সে শুনতে পায় না এমন সময় ট্রলিটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কোনো মামল হয়নি।

পড়ুন: জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

দেখুন: ৯০-এর দশকে মধ্যযুগের নিদর্শন ঐতিহাসিক ভবনগুলো

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন