সংবাদে, সংযোগে, আস্থায় ও বিশ্বাসে একাত্তর। এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৭১ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শিক্ষক-বুদ্ধীজিবী, লেখক ও কবিদের মিলন মেলা ঘটে এ জন্মদিনে।
আজ শনিবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের স্থানীয় ফুড সাফারি রেস্তেরার হলরুমে একাত্তরের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ১৩ বছর পেরিয়ে ১৪তে পদার্পণ উপলক্ষে এ উৎসব পালন করা হয়।
একাত্তরের ঝিনাইদহ প্রতিনিধি রাজিব হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ঝিনাইদহ সরকারী কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ও গবেষক বিএম রেজাউল করিম, হরিণাকুন্ডু সরকারী লালন শাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুজ্জামান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেদী জামান, নারিকেল বাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংবাদিক আমিনুর রহমান টুকু, কবি ও সাহিত্যিক সুমন শিকদার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামানসহ অনান্যরা।
আলোচনা সভাটি পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু। এ সময় জেলায় কর্মরত মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিসহ সকলের উপস্থিতিতে একাত্তরের জন্মদিনের কেক কেটে উৎসব উদযাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তর সব সময় সংযোগ ও মানুষের আস্থা ও বিশ্বাসে মন জয় করে নিয়েছে। পুর্বের মতো একাত্তর অনিয়ম, দুর্নীতি অপরাধসহ সমাজের ক্ষেত্রে অগ্রনী ভুমিকা রেখে যাবে বলে প্রত্যাশা করেন।
পড়ুন: নাটকীয়তার ৩২ মাস পর পরিবারের ঘরে ফিরলো হৃদয়ের মরদেহ
দেখুন: চাঁদাবাজিতে বন্ধ আমতলী-গুলশান সড়ক উন্নয়নকাজ
ইম/


