২৬/০২/২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে তিন জন শিশু ও চারজন নারী।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ভোলার মনপুরা থানার আন্দিরপাড় গ্রামের বনমালী দাসের ছেলে সুশীল চন্দ্র দাস (৩৩), যশোরের শার্শা থানার ছোটকলোনী গ্রামের দেলোয়ার প্রধান (৬৬), একই জেলার মনিরামপুর থানার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মন্ডলের ছেলে সমীর মন্ডল (৪০), যশোর কোতোয়ালি থানার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪) ও চুয়াডাঙ্গার জীবননগর থানার ধান্যখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে আহম্মেদ আলী (৩৩)।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধীন খোসালপুর, কুসুমপুর ও পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে পৃথক অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।

এছাড়া বেনীপুর বিওপির পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ কাশেদ আলী (২৫) নামে একজনকে আটক করা হয়। আটক কাসেদ আলী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে।

অপরদিকে যাদবপুর বিওপির অপর এক মাদক বিরোধী অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। আটককৃতদের মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে দুইজনকে জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অপর চারজন পুরুষের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। অন্যান্য আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।

পড়ুন: খুলনায় পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জন করে পাট পণ্য ব্যবহারে জোর

দেখুন: ‘পররাষ্ট্রমন্ত্রী মোমেন আওয়ামী লীগের কেউ নয়’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন