জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণপত্রের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও গণসমাবেশ করেছে ‘জুলাই রেভুলোশন এলায়েন্স’। আজ বুধবার (০২ জুলাই) বিকেল সাড়ে ৪টার সময় শহরের পায়রাচত্তরে এ বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে শিক্ষার্থীরা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে জড়ো হতে থাকেন।
বিক্ষোভ ও গণসমাবেশের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শৈলকূপা শাখার যুগ্ম আহ্বায়ক হৃদয় আহমেদ।
এসময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান , ইসলামি ছাত্র আন্দোলনের আহবায়ক নাইমুর রহমান ,জুলাই রেভুলোশন এলায়েন্স এর সদস্য সচিব,মোছা. রত্না খাতুন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সে সময় বক্তারা বলেন, আমরা গণঅভ্যুত্থানের ১১ মাসেও কোন সনদ পাইনি অথচ এই ১১ মাসে অন্তত ১১ বার হলেও জুলাই সনদ দেয়া সম্ভব হতো।একই সাথে বক্তারা আরো বলেন, আমরা যদি জুলাই সনদ না পাই তাহলে কাউকে শান্তিতে থাকতে দেবো না।আমরা প্রয়োজন হলে আবারও রাজপথে নামবো তবুও জুলাই সনদ না নিয়ে ঘরে ফিরব না।
পড়ুন: টেন্ডার ছাড়াই স্কুলের ঘর-মালামাল বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা
দেখুন: মাত্র পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে এতিম করে দিলো সন্ত্রাসীরা |
ইম/


