বিজ্ঞাপন

ঝিনাইদহে সীমান্ত হত্যা ও পাচার রোধে কমান্ডার পর্যায়ে বৈঠক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের জিরো লাইনে ৫৮ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবি কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম ও ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শৈলেশ কুমার।

৫৮ বিজিবি কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, মহেশপুর উপজেলার মাটিলা বিওপির সীমান্ত মেইন পিলার ৫৩-এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দুই ঘণ্টাব্যাপী আলোচনায় বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

উল্লেখ, উক্ত বৈঠকে ৫৮ বিজিবির পক্ষে স্টাফ অফিসারসহ ১০ জন এবং বিএসএফ-এর পক্ষে ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

পড়ুন: সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭ : রোড সেফটি

দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন