১২/০২/২০২৬, ৭:০৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে মদপানে তরুণীর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহের শৈলকূপায় অতিরিক্ত মদ্য পানে নন্দিনী রানি সরকার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ (৫ অক্টোবর) রবিবার কুস্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নন্দিনী রানি সরকার (১৮) মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। সে দূর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিল।

নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী আমাদের বাড়ীতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সাথে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়। সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সাথে মদ্যপান করে। পরে রাতে সে অসুস্থ হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এরপর সে সুস্থ্যবোধ করলে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দেন। পরবর্তীতে সে আবারো অসুস্থ হয়ে পড়লে আবারো তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে কুস্টিয়া সদর হাসপাাতলে রেফার্ড করে। তারপর তাকে সেখানে ভর্তি করা হলে সে রাত ৩টার দিকে মারা যায়।

শৈলকূপা থানা ওসি মাছুম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে।

পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন‎

দেখুন: জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাহার করে বের হয়ে গেলেন অনেকেই |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন