32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহ অবৈধ অনুপ্রবেশের দায়ে মহেশপুর সীমান্তে আটক ১৭

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী সহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপি’র পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের মাঠ ৭ বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তাদের বাড়ী নড়াইল ও খুলনা জেলায়।

এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র পৃথক অভিযানে জিনজিরাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে ৬ জনকে আটক করা হয়। খোসালপুর বিওপির অপর এক অভিযানে দুপুর ১টার দিকে আরও ৪ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটক নারীদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালাল চক্রসহ ঢাকা দক্ষিণ মহানগর আ.লীগ নেতা আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন