১০/০২/২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহ সীমান্তে ভারতে গমনকালে আটক ৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪জনকে আটক করেছে বিজিবি । আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ) বেলা ১টার দিকে উপজলার লড়াইঘাট সীমান্তে ৪ যুবককে আটক করা হয় ।

আটককৃতরা হলো- নরসিংদী সদর উপজেলার উত্তর নেহাব গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে অন্তর চন্দ্র দাস (২১), ঝিনাইদহ মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের সেলিমের ছেলে সাবিত হোসেন (১৮), একই গ্রামের ছামছুল হকের ছেলে আবু কালাম মন্ডল (২০) এবং আব্দুস সাঈদের ছেলে শাকিব মন্ডল (১৮) ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আজ দুপুর ১টার সময় লড়াইঘাট সীমান্তের পিলার ৬০/১৩৭-আর হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয় । তারা ৪জন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাচ্ছিল । তাদের প্রত্যেকের বাড়ী বাংলাদেশে ।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন