বিজ্ঞাপন

ঝিনাইদহ সীমান্তে ১৫ বাংলাদেশি নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযানে ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

শুক্রবার (১৮ এপ্রিল) মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন


আটককৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা গ্রারেম সসীম গোলদারের ছেলে চিরঞ্জিত গোলদার(২৬), নড়াইল জেলার কালিয়া থানার মুহাম্মদপুর গ্রামের ইমন সিকদারের ছেলে কামাল সিকদার(৩০), গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার গোপালপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে রহমান বেপারি (৫১), যশোর জেলার ঝিকরগাছা গ্রামের বিষহরি গ্রামের জগবুন্দ ঘোষের ছেলে সুভাষ ঘোষ (৫৯), খুলনা জেলার বটিয়াঘাটা থানার ভান্ডারকোট গ্রামের আমীর মোল্লার ছেলে সেলিম মোল্লা (৫৮), যশোরের কেশবপুর থানার সন্ন্যাসগাছা গ্রামের মনোরঞ্জণ ঘোষের ছেলে পরিতোষ কুমার ঘোষ (৬০), চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার পাহাড়তলী গ্রামের ললিতের ছেলে মো: দুলাল (৫৩)। আককৃতদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুসুমপুর, বাঘাডাংগা,লাড়াইঘাট ও শ্যামকুড় সীমান্তে অভিযান চালিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পড়ুন : ঝিনাইদহ সীমান্তে ২৫ বাংলাদেশি আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন