অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে ভোট করবেন বলে ঘোষণা দেন মো.আসাদুজ্জামান।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব।’
এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এই রায় থাকা উচিত নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওই রায় দেয়া হয়েছিল।


