২৮/০২/২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
25 C
Dhaka
২৮/০২/২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের থানা রোডস্থ স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী অফিসের সামনে থেকে এ প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আসিফ আনোয়ার পরাগ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপন, শ্রমিক নেতা আব্বাস উদ্দিন, যুবদলের সাবেক আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনসহ অন্যান্যরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা বহিরাগত কাউকে মানবো না। এরজন্য আমাদের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করে আমাদের দমানো যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো।

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

দেখুন- ‘ড. ইউনুসকে আমাদের চেয়ে বেশি সিকিউরিটি কেউ দেয়নি এখনো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন