১০/০২/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহ-৪ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও দোকান ভাঙচুরের মামলায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থীর কাপ- পিরিচ প্রতীকের দুটি নির্বাচনী অফিস ভাঙচুর ও এক সমর্থকের দোকান ভাঙচুরের মামলায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ঝিনাইদহ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার দুপুর ১ টার দিকে উক্ত কমিটির প্রথম শ্রেণির মেজিস্ট্রেট মোঃ সাহিদ আলম আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা যায়, গত বুধবার (৪ ফেব্রুয়ারি) কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের একজন সমর্থকের দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর একদিন পর গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী অফিস দুটি ভাংচুর করা হয়। উভয় ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে ঝিনাইদহ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট অভিযোগ দায়ের করা হয়।

কমিটি সরজমিনে তদন্ত ও শুনানি শেষে দোকান ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বিল্পব ও ফয়সাল হোসেন উভয়কে ৬ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করেন। এছাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড হেলাই গ্রামের নির্বাচনী অফিস ভাঙচুরের সাথে জড়িত থাকায় শাওন হোসেন ও মুন্না হোসেন উভয়কে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের জেল এবং ৫ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় শাওন হোসেন, মুন্না ও কাজল হোসেন উভয়কে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা-ভাঙচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন