ঝিনাইদহে সেচ্ছাসেবি সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে ৬হাজার গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুূলাই) বেলা ১২টার দিকে ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপজেলার দুটিগ্রামের রাস্তার অংশে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায়।
সে সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী,শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান,রুপান্তর আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আল মামুন,ঝিনাইদহের মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মী মেহেদী হাসান সহ অন্যান্যরা।
এ বৃক্ষ রোপন কর্মসূচির নেতৃত্বদেন জেলা সিটিআইপি সদস্য ইমন হাসান।এ সময় রাইজিং ইয়ূথ সোসাইটির সদস্য ও স্থানীয়রা থেকে ফলজ,বনজ ও ঔষধি সহ ২০০টি গাছ লাগান।
বিভিন্ন সময়ে ঝিনাইদহের ভিন্ন ভিন্ন স্থানে এ ৬ হাজার বৃক্ষরোপন করতে চাই রাইজিং ইয়ূথ সোসাইটি।
পড়ুন: সৈয়দপুর রেল কারখানায় চুরি ৮ জনের নামে মামলা, আটক ১
দেখুন: ফাঁকা রাজধানীতে নেই ব্যস্ততা, নিরাপত্তা জোরদার
ইম/


