বিজ্ঞাপন

ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মন্ডলের ছেলে কাসমীর মন্ডল (৪০),
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের
আব্দুল হাকিম (৩৯), একই গ্রামের আখের আলী গাজী (৪৩) ও ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের বাবুল মন্ডলের ছেলে চন্দন মন্ডল (২২)।

বিজিবি জানিয়েছে, আটককৃতরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তারা বিজিবির হাতে আটক হন। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া মহেশপুর ৫৮ বিজিবির অধীন নিমতলা ও গয়েশপুর বিওপি’র পৃথক মাদক বিরোধী অভিযানে মোট ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ৫ বাংলাদেশিকে পাসপোর্ট আইনের মামলায় গ্রেফতার দেখানো হবে। মামলার প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন: কালাইয়ে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিতর্কে কৃষকলীগ নেতা

দেখুন: ঢাকার যানজট নিরসনে আনিসুল হকের পরিকল্পনায় যা ছিল |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন