বিজ্ঞাপন

ঝিনাইদহ সবজি কাটা বটি ঘাড়ের ওপর পড়ে প্রাণ গেল শিশুর

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের ওপর পড়ে সাইম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

নিহত সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের তাকের ওপর রেখে দেয়। পরে শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি তাক বেয়ে ওপরে থাকা বটি পাড়ার চেষ্টা করে। একপর্যায়ে বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মারাত্মক জখম হয়।

এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুলতানা মেফতাহুল জান্নাত জানান, শিশুটির পরিবার সদর হাসপাতালে নিয়ে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিই। ঘাড়ের ওপর ধারালো বটি পড়ার কারণে তার রগ কেটে যায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মারা যায় ।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় ইউডি মামলা হয়েছে। পারিবারিক ভাবে শিশুটির দাফন সম্পন্ন হবে।

পড়ুন: ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন

দেখুন: রাজশাহীতে কসাই হ’ত্যা: প্রধান আসামি খোকন গ্রেপ্তার | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন