‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় মৎস সপ্তাহ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস সপ্তাহ বাস্তবায়ন ২০২৫ জেলা কমিটি এই সভার আয়োজন করে। আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই সপ্তাহব্যাপী জাতীয় মৎস সপ্তাহ পালিত হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ২২ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে র্যালি অনুষ্ঠিত হবে। পরে নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করবেন অতিথিরা।
পড়ুন: জামায়াত-শিবিরকে জুলাই নস্যাতের দায় নিতে হবে: মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল
দেখুন: শতভাগ শিশুই বিদ্যালয়ে যাচ্ছে
ইম/


