ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
সকালে শহরের পায়রা চত্বরে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ব্লাড গ্রুপিং করে স্বেচ্ছায় রক্ত প্রদান করেন। সেসময় কেন্দ্রীয় কমিটির ড্যাবের সাবেক সদস্য ডাঃ ইব্রাহীম রহমান বাবু, ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক খুরশিদ আলম নাসিমসহ বিভিন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, স্বেচ্ছায় রক্ত দেওয়া ব্যক্তিদের ব্লাড গ্রুপিং শেষ করে পার্শবর্তী ক্লিনিক থেকে তাদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দিতে হবে।
পড়ুন: বিমান বিধ্বস্ত : লক্ষ্মীপুর-নোয়াখালীতে এনসিপির পদযাত্রা স্থগিত
দেখুন: কলেজ অধ্যক্ষের রুমে ৫ ফ্যান, দুটি এসি
ইম/


