১৪/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহ-শৈলকূপা ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য তার পছন্দ অনুযায়ী তালিকা করতে কয়েকদিন ধরেই ইউনিয়ন পরিষদের সচিবকে চাপ দিচ্ছিলেন। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে ওই নেতার তালিকা অনুযায়ী কার্ড না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ২০/২৫ জন অনুসারীসহ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে আসেন।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমানকে টেনে হিচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যান। একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। সচিবকে তুলে নিয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান বিএনপির ওই নেতা। এরই মধ্যে ঘটনাটি জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি টিম বিএনপি নেতা মহিদুল ইসলাম সহ ৬ জনকে আটক করে। এসময় সেনা বাহিনীর টিম ইউনিয়ন পরিষদের সচিবকে উদ্ধার করেন।

পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, ইউনিয়ন পরিষদের তালা দেওয়ার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, ইউনিয়ন পরিষদে তালা দিয়ে সচিবকে জোরপুর্বক তুলে নিয়ে আসে তারা। উপজেলায় পৌছানোর পর সরকারি অফিসে তালা দেওয়ার অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে।

পড়ুন: বুড়িচংয়ে সবজি ক্ষেতে গাঁজার চাষ, আটক চাষী

দেখুন: চুয়াডাঙ্গায় পয়ঃবর্জ্য শোধনাগার চালু হওয়ায় কমেছে দুর্ভোগ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন