ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফয়সাল হাসান শিশির (২৬) নামের এক স্বর্ণ চোরাকারবারি-সহ ৭৭ লাখ ৫৩ হাজার টাকার স্বর্ণ জব্দ করেছে ৫৮ বিজিবি । আজ ৩০ জানুয়ারী সকাল সাড়ে আট দিকে উপজেলার খোশালপুর বাজার থেকে স্বর্ণ জব্দ করা হয় ।
আটককৃত ফয়সাল হাসান শিশির মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে খোশালপুর বাজারের ব্রীজের উপর চেকপোষ্ট বসায় বিজিবি । এনময় সন্দেহভাজন ফয়সাল হাসান শিশিরকে দেখতে পেয়ে অভিযান পরিচালনাকালে ৪ পিস স্বর্ণের বার এবং সাথে ছোট ০১ টি স্বর্ণের টুকরা পাওয়া যায় । যা সে ভারতে পাচার করার উদ্দেশ্যে বহন করছিল ।
তিনি আরো জানান, স্বর্ণের সর্বমোট ওজন ৩৫৮.৮৪ গ্রাম যার সিজার মূল্য ৭৭,৫২,৪১২.০০ (সাতাত্তর লক্ষ বায়ান্ন হাজার চারশত বার) টাকা। উক্ত আসামীকে মোবাইল এবং বাইসাইকেল সহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১২
দেখুন: হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |
ইম/


