বিজ্ঞাপন

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের চেষ্টাকালে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়াও পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (৭ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, মনিরুল গাজী (৩৭), ইমরান মুন্সি(৪৮), উজ্জল শেখ (৩৭), সুজন দাস (২৮), জাহিদুল মুন্সি (৪০) ও তার ভাই মো: হাফিজুল (৪৯), শাহাজান গাজী (৫৮), সুমন হোসেন (২৮) একই গ্রামের খলিল হোসেনের ছেলে শাহাব উদ্দিন (২৮), রিজাউল শেখ (৫০), শিমুল সিকদার (৪৩), সাজিদুল ইসলাম (১৯), আলিমুল শেখ (২৭), হুমায়ুন খান (৩০), রবিউল আলম (২০)। আটককৃতদের মধ্যে ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ১৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

এনএ/

দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন