বিজ্ঞাপন

ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট

বিশ্বজুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের এক আর্থিক প্রতারণা দ্রুত ছড়িয়ে পড়ছে। সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের সতর্কবার্তায় বলা হয়েছে, ভুয়া ‘অ্যাপল পে’ সতর্কবার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

বিশেষজ্ঞদের তথ্যমতে, প্রতারকেরা ব্যবহারকারীদের ফোনে এসএমএস পাঠিয়ে জানাচ্ছে তাদের অ্যাপল পে-তে সন্দেহজনক লেনদেন হয়েছে বা কোনো অর্থপ্রদান ব্যর্থ হয়েছে। বার্তাগুলো এমনভাবে তৈরি করা হয়, যেন তা অ্যাপলের অফিসিয়াল সতর্কবার্তা বলেই মনে হয়। এরপর দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়ে একটি ফোন নম্বর বা লিংক দেয়া হয়।

যখন ব্যবহারকারী ওই নম্বরে কল করেন, তখন প্রতারকেরা নিজেদের অ্যাপল সাপোর্ট প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা পরিস্থিতিকে জরুরি বলে তুলে ধরে ব্যবহারকারীকে আতঙ্কিত করে তোলে। এরপর বলা হয়, অ্যাকাউন্ট নিরাপদ রাখতে দ্রুত অর্থ একটি ‘সেফ’ অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। অনেক ক্ষেত্রে নগদ টাকা উত্তোলন, অ্যাপল পে, অ্যাপল ক্যাশ বা গিফট কার্ডের মাধ্যমে অর্থ পাঠানোর নির্দেশও দেয়া হয়।

একটি ঘটনায় দেখা গেছে, এক নারী ভুয়া সতর্কবার্তা পেয়ে ফোন করলে তাকে ১৫ হাজার ডলার উত্তোলনের জন্য রাজি করানো হয়। তবে ব্যাংকের এক কর্মীর সতর্কতায় তিনি শেষ মুহূর্তে প্রতারণার হাত থেকে রক্ষা পান। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতারণা প্রযুক্তিগত হ্যাকিং নয়, বরং মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে করা হয়। ভয় দেখানো, তাড়াহুড়ো তৈরি করা এবং ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আস্থা অর্জন এসবই তাদের কৌশল।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন :
১. অচেনা নম্বর থেকে অ্যাপল পে সংক্রান্ত বার্তা
২. অপরিচিত নম্বরে ফোন করার অনুরোধ
৩. দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ
৪. অর্থ স্থানান্তর বা নগদ উত্তোলনের নির্দেশ
৫. পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড চাওয়া

অ্যাপল কর্তৃপক্ষও জানিয়েছে, তারা কখনোই হঠাৎ করে এসএমএস পাঠিয়ে ব্যক্তিগত তথ্য বা ফোন কলের অনুরোধ করে না।

নিরাপদ থাককে সন্দেহজনক লিংকে ক্লিক বা নম্বরে কল করবেন না। সমস্যা হলে সরাসরি অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। ব্যাংকের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করুন। সব সময় টু স্টেপ অথেন্টিকেশন চালু রাখুন। সন্দেহ হলে দ্রুত ব্যাংককে জানিয়ে লেনদেন বন্ধ করুন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিজ্ঞাপন

পড়ুন : দেশে লঞ্চ হলো ভিভো ভি৭০এফই ও ভি৭০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন