ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, পরিবর্তনের জন্যে ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। অনেকে মনে করে আমরা একা হয়ে গেছি, আমরা একা হয়ে যায় নাই। আমাদের সঙ্গে আল্লাহ আছে। যারা এই দেশকে ভালবাসে সেই দেশ প্রেমিকরা আমাদের সাথে আছে। ইসলাম প্রেমিকরা আমাদের সাথে রয়েছে।
তিনি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হাই স্কুল মাঠে দলের প্রার্থী নজরুল ইসলাম নজুর সমর্থনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচনে যতজন প্রার্থী দাড় হয়েছে আমাদের কল্যাণে কে ভাল হবে তাকেই ভোট দেওয়া হয়। জাতীয় নির্বাচনটা হলো যারা এমপি হবে, তারা সংসদে আইন পাশ করবে। সেই আইন এবং নিয়। নীতি অনুযায়ী দেশটা চলবে। তাই জাতীয় নির্বাচনে দল গুলোর আদর্শ দেখতে হবে। এখানে বিএনপি সহ তাদের জোট যে নীতি আদর্শ নিয়ে চলতে চায়, সে নীতি আদর্শ অনুযায়ী বাংলাদেশ প্রায় ৫৪ বছর চলেছে। তাদের নীতি আদর্শের না প্রচলিত গণতন্ত্র। যার প্রবক্তা হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। তিনি এক কথায় বুঝাতে চেয়েছিলেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আরেক হচ্ছে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। জামায়াতের আমীর সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। যে প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ ৫৩/৫৪ বছর চলছিল, আবার নতুন ভাবে যদি এই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয় তাহলে বাংলাদেশের মানুষ শান্তি বা মুক্তি পাব তা চিন্তাও করা যায় না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু, দলের জেলা সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ ও জেলা সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
সট:মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের।
পড়ুন- দুর্গাপুর-কলমাকান্দাকে ইনসাফভিত্তিক এলাকা গড়ার প্রত্যয় ব্যারিস্টার কায়সার কামালের


