২৫/০২/২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টংগীর মাজার বস্তিতে যৌথবাহিনীর অভিযানে ২৪ জন গ্রেফতার

উত্তরা আর্মি ক্যাম্প এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে টঙ্গী মাজার বস্তি থেকে ছিনতাই ও মাদকের সাথে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী থানা পুলিশ।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী।

এ ছাড়াও আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় ১৭ জুন সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করে ২৪ জন মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত ব্যাক্তিদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন


গ্রেফতারকৃত অপরাধীরা হলো: মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭), এবং স্বপন (২৪)। মাদক ব্যবসায়ীদের কাছে ১৬ বোতল মদ, ০৬ টি মোবাইল ফোন, ০৫ রোল ইয়াবা সেবন পেপার, ০১ টি স্বর্ণের দুল, বিপুল পরিমানে মাদকদ্রব্য সেবন সামগ্রী , ০২ টি মানিব্যাগ, ২০ টি গ্যাস লাইট এবং নগদ ২,৬৫,০০০ টাকা জব্দ করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা জানান, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ বিষয়ে স্বীকার করেন। এ ঘটনায় আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য তাদেরকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়াও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : উত্তরার সেক্টর থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন