দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী মহিষের দুধের টক দই পেয়েছে জি.আই পণ্যের স্বীকৃতি। ভৌগোলিক অবস্থান ও পরিবেশগত উপযোগিতায় এ স্বীকৃতি পেয়েছে পণ্যটি। উচ্ছ্বসিত উদ্যোক্তারা।
বিজ্ঞাপন
ভোলার চরাঞ্চলের লক্ষাধিক মহিষ থেকে সংগৃহীত দুধ দিয়ে প্রস্তুত হয় এ ঐতিহ্যবাহী খাবার। দীর্ঘদিন ধরেই সামাজিক আয়োজনে এর চাহিদা বেড়েই চলছে।
জি.আই স্বীকৃতি অর্জনে খুশি দই বিক্রেতা ও জেলার সাধারণ মানুষ।
মহিষ পালনের সমস্যা দূর ও টক দই উৎপাদনে টেকসই সাফল্যের জন্য করণীয় তুলে ধরেছেন জেলার এই প্রাণিসম্পদ কর্মকর্তা।
প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে বলে জানান জেলা প্রশাসক।
জি.আই স্বীকৃত মহিষের দুধের টক দই একদিন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এনএ/


