28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হলেন- সিলেট জেলার সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) এবং সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মইনইউদ্দিন (১০০)।

বিজ্ঞাপন

জানা যায়, গতকাল রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে আবুল আসাদকে গাজীপুর মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আর রাত পৌনে পাঁচটার দিকে টঙ্গী মাঠেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন মইনইউদ্দিন।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ। প্রথম ও দ্বিতীয় দিনে আরও তিনজনের মৃত্যু হয়।

পড়ুন: সাবেক মেয়র আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন