26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টঙ্গীতে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পিছনে বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওয়ার্ল্ড ভিশন এর রেজিষ্টারভুক্ত শিশু আবু রায়হান (১২) ও এরশাদনগর ৮ নং ব্লকের তোফায়েলের ছেলে ওসমান গনি।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে গোদারাঘাট নতুন মসজিদের পিছনের বিলে ফুটবল খেলতে যায় ৮-১০ জন শিশু। ফুটবল খেলার এক পর্যায়ে পানিতে বল পরে গেলে পানি থেকে বল আনতে গিয়ে আবু রায়হান ডুবে যায়। এসময় তাকে বিল থেকে উঠাতে গিয়ে ওসমান গনীও পানিতে ডুবে যায়।

পরে আশেপাশের লোকজন বেলা অনুমান বেলা ২টার দিকে তাদেরকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : টঙ্গীতে নিজ বাসা থেকে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন