21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানায় টাস্কফোর্স অভিযান, ৩ হাজার কেজি পলিথিন জব্দ

পরিবেশ ধ্বংসকারী অবৈধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বৃহস্পতিবার টঙ্গীর বিভিন্ন এলাকায় পরিচালিত হলো এক বিশেষ টাস্কফোর্স অভিযান। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুজ্জামান হিমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।

বিজ্ঞাপন

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া পরিবেশ অধিদপ্তর, গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর প্রতিনিধিরাও অভিযানে অংশ নেন।

অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকার “মায়ের দোয়া প্লাস্টিক” ও আউচপাড়ার “মারফত এন্টারপ্রাইজ” নামক দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। তবে অভিযান সম্পর্কে আগে থেকেই তথ্য পেয়ে কারখানার শ্রমিক ও সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখিত কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশনা দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে (ডিডি)। পাশাপাশি, বড়দেওড়ার সিংবাড়ী রোডে অবস্থিত “আল আরাফ” নামের একটি সুতার ফ্যাক্টরিতে অভিযানে ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার সুপারিশ করা হয়েছে।

প্রতিটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডেসকোর পক্ষ থেকে মিটার জব্দ করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ও আইনানুগ শিল্প কার্যক্রম নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

পড়ুন: চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে

দেখুন: এতদিনেও তেমন উন্নয়ন হয়নি পটুয়াখালী পৌরসভার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন