বিজ্ঞাপন

টসে জিতে বোলিং নিলো বাংলাদেশ, পাকিস্তান একাদশে এক পরিবর্তন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ মার্চ) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া দুইটায় অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে জয়ী দল ভাঙতে চায়নি বাংলাদেশ। একই দল নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। স্পিনার আবরার আহমেদের জায়গায় খেলবেন পেসার হারিস রউফ।

প্রথম ম্যাচে পাকিস্তানের দেয়া মাত্র ১১৫ রানের লক্ষ্য বাংলাদেশ মাত্র দুই উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখেই পেরিয়ে যায়। বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান দুর্দান্ত ব্যাটিং করে ৪২ বলে অপরাজিত ৬৭ রান করেন। এছাড়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বল হাতে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আজ জিতলেই ওয়ানডে সিরিজ ঘরে তুলবে বাংলাদেশ। তাতে ভাঙবে ১১ বছরের খরা। এর আগে ২০১৫ সালে শেষবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

পড়ুন: ১৫ তারিখ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: রেলমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন