25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টস জিতল ইংল্যান্ড ব্যাটিংয়ে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

এর আগে সুপার এইটের খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেরা চারের টিকিট কেটেছে ইংল্যান্ড। দুই নম্বর গ্রুপে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে ইংলিশরা। এদিকে এক নম্বর গ্রুপে তিন ম্যাচের মধ্যে দুটোতে জিতেছে ভারত। তারা হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফলে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা।

ভারত একাদশ: অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাস্প্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জোফরা আর্চার।

বিজ্ঞাপন

পড়ুন : টানা তৃতীয়বার সেমিতে মুখোমুখি ভারত–ইংল্যান্ড, ইতিহাস কার পক্ষে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন