পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। ওভারের পঞ্চম বলে মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়ে হাসান নাওয়াজ।
প্রথম ওভারে শেখ মাহেদীকে বোলিংয়ে আনেন লিটন। দ্বিতীয় বলে বাউন্ডারি খেলেও, ক্যাচ আউটের ফাঁদে ফেলেছিলেন ফখর জামানকে। কিন্তু সহজ ক্যাচ তালু বদ্ধ করতে পারেননি তাসকিন।
প্রথম ওভারে ফখর জামানের ক্যাচ মিসের পর বোলিংয়ে আসেন তাসকিন। আর এই ওভারেই সাইম আইয়ুবকে ক্যাচ আউট করে প্রায়শ্চিত্ত করেন তাসকিন।
পঞ্চম ওভারে তানজিম সাকিবকে বোলিংয়ে আনেন লিটন। ওভারের শেষ বলে সালমানকে ক্যাচ আউট করেন সাকিব। ৯ বলে ৩ রান করেন এই পাকিস্তানি অধিনায়ক।
প্রথম ওভারে উইকেট তুলতে না পারলেও নিজের দ্বিতীয় ওভারে হারিসকে সাজঘরে ফেরান মাহেদী। ৩ বলে ৪ রান করেন এই পাকিস্তানি ব্যাটার।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক/উইকেট রক্ষক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেট রক্ষক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।


