26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে দলের পারফরম্যান্সও। প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ে হেরেছিল টাইগাররা। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই মেহেদি হাসান মিরাজের দলের।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এই দুজনের বদলে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। অর্থাৎ, একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

পড়ুন : আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন