ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রামে এসেছে টাইগাররা। তবে এবার ক্যারিবিয়ানদের পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টির লড়াই। তাই বাড়তি চ্যালেঞ্জ থাকছে টাইগারদের সামনে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিটন কুমার দাস। আর একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, তওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম সাকিব।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, রোস্টন চেজ, শেরফান রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।
পড়ুন : টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে নামবে বাংলাদেশ


