26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার দিয়ে শুরু। এরপর পাকিস্তানের বিপক্ষেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টানা তৃতীয় সিরিজ হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে আজ জয় পেতেই হবে বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা হয়েছে।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। টাইগারদের একাদশে আছে তিনটি পরিবর্তন।

প্রথম টি-টোয়েন্টির একাদশে থাকা মোহাম্মদ নাঈম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন জাকের আলী, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন