কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ২ লাখ ৪৯ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে রামু থানাধীন মরিচ্যা বিজিবি চেকপোস্টে সাথে থাকা ব্যাগে তল্লাশি করে কাউয়ারখোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হাসান সহ ৩ জনকে এই নকল টাকাসহ আটক করা হয়।
সামনের কুরবানির ঈদের গরু বাজারকে টার্গের করে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন বাজারে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এই টাকা বহন করছে বলে ধারণা করছেন রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।
আটক ৩ জনকে আইনী প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
পড়ুন: এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম
দেখুন: বাংলাদেশের যে সম্পদ আর টাকা রয়েছে পাকিস্তানের কাছে, ফেরত আসবে কি? |
ইম/


