২৪/০২/২০২৬, ২২:২৫ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২২:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সীমান্তে প্রায় ৬ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮বিজিবি

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর ও গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজ্ঞাপন


বিজিবি জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালান পন্য পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিক আপ গাড়ি আটক করা হয়েছে।আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ কোটি টাকা হবে ।

এই ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ তিনি বলেন, বিজিবির উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালান পন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা রোধকল্পে স্থানীয় সাংবাদিক সহ এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

পড়ুন: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ০৬ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

দেখুন: সিলেট-রংপুরের অলিখিত ফাইনালে কুমিল্লার সঙ্গী কে?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন