১১/০২/২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ছয় মাসে ১০ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মী ও সুবিধাভোগী ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১০ হাজার ৪৭৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩১০ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৭৭১ টাকা এবং বিদেশে ১৬৫ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ৪৯৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত ও জব্দ করা হয়েছে।

দুদক জানায়, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন নেতাকর্মী ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের এসব সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম বলেন, ‘যদিও বিদেশে থাকা সম্পদ জব্দ আদতে বাস্তবায়ন হচ্ছে কিনা খতিয়ে দেখা উচিত।’

এনএ/

দেখুন: বেনজীরের বিরুদ্ধে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন